১ জুন ২০১৪ - ০৫:৫২

লেবানিজ এক দৈনিকের বরাত দিয়ে জানা গেছে যে, ফিলিস্তিনের ইসলামি আন্দোলনের এক উর্ধ্বতন কর্মকর্তা লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধানের সাথে সাক্ষাত করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের ইসলামি আন্দোলনের (হামাস) এক উর্ধ্বতন কর্মকর্তা লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধান ‘সৈয়দ হাসান নাসরুল্লাহ’র সাথে সাক্ষাত করে উভয়পক্ষ ও হামাসের সাথে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্পর্কের বিষয়ে মতবিনিময় করেছেন।
দৈনিক আল-আখবার জানিয়েছে, গত সপ্তাহে অনুষ্ঠিত এ সাক্ষাত অনুষ্ঠান কয়েক ঘন্টা যাবত অব্যাহত ছিল।
দৈনিকটিতে আরো উল্লেখ করা হয়েছে যে, হিজবুল্লাহ ও ইরানের সাথে হামাসের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে হিজবুল্লাহ ও হামাস কর্মকর্তাদের সাক্ষাতের ধারাবাহিকতায় এ সাক্ষাত ও মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।#